নিজস্ব প্রতিনিধি, তমলুক: বৃহস্পতিবার তমলুকে জেলাশাসক অফিসে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজিত হল। এই উপলক্ষ্যে অনুষ্ঠানে সভাধিপতি উত্তম বারিক, জেলাশাসক পূর্ণেন্দু মাজী সহ জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদুর, পটচিত্র, শিং, ঝিনুক অন্যান্য মিলিয়ে মোট চারটি ক্যাটাগরিতে ১৩৪টি হাতের তৈরি জিনিস নিয়ে শিল্পীরা হাজির ছিলেন। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও স্পেশাল হিসেবে তিনজনকে সেরা বাছা হয়েছে। চারটি ক্যাটাগরির ওই ১২জন শিল্পী আগামী ১৮জানুয়ারি থেকে রাজ্যস্তরে প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেবেন।



