নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার তিনদিনের অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন সকালে আইনজীবী, মুহুরি সহ অন্যদের বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। তাতে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিদর্ভ রায়, সভাপতি শঙ্কর কারক প্রমুখ অংশ নেন। বিকেলে কোর্ট চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে হাইকোর্টের দুই বিচারপতি বিভাস পট্টনায়েক, শুভেন্দু সামন্ত উপস্থিত ছিলেন। পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট জজ প্রিয়ব্রত দত্ত সহ প্রতিটি কোর্টের বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও উপস্থিত ছিলেন। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ভার্চুয়ালি ডিস্ট্রিক্ট বারের ই-লাইব্রেরি উদ্বোধন করেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Advertisement
শুক্রবার আইনজীবীদের ‘সারা বাংলা আমন্ত্রকমূলক ক্রিকেট প্রতিযোগিতা’ রয়েছে। রাখাল মেমোরিয়াল মাঠে ওই প্রতিযোগিতা হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ১৬ নভেম্বর রক্তদান শিবির ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।



