Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুকে আমরা সবাই সঙ্ঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

তমলুকে আমরা সবাই সঙ্ঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: কালীপুজো উপলক্ষ্যে তমলুকের পদুমবসানে আমরা সবাই সঙ্ঘের উদ্যোগে ছোটরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করল। শুক্রবার পুরসভার ১১নম্বর ওয়ার্ড এলাকার খুদেরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার গৌতম পাল, ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক অনুপকুমার ভক্তা। আজ, শনিবার বসে আঁকো প্রতিযোগিতা ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা হবে। বৃহস্পতিবার পুজোর উদ্বোধন করেন প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা বরুণ দাস, সত্যরঞ্জন দাস ও স্বপন চন্দ।
Advertisement
সম্পর্কিত সংবাদ