সংবাদদাতা, কাঁথি: জেলায় প্রথম তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল কাঁথি-১ ব্লকের নয়াপুট সুধীরকুমার হাইস্কুল। পূর্ব মেদিনীপুরে এই প্রথম কোনও শিক্ষা প্রতিষ্ঠান এমন স্বীকৃতি অর্জন করল। এবার থেকে স্কুলের চারদিকে মাদক জাতীয় কোনও দ্রব্য বিক্রি বা সেবন করার উপর নিষেধাজ্ঞা জারি হল। কেউ অমান্য করলে প্রধান শিক্ষক ২০০টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন।
Advertisement
জানা গিয়েছে, বৃহস্পতিবার মাদক বিরোধী প্রচারে স্কুলে আসে নন্দীগ্রাম জেলা স্বাস্থ্যদপ্তর ও ব্লক স্বাস্থ্যদপ্তরের একটি টিম। ছাত্রছাত্রীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি হয়। মাদক ব্যবহারের কুফল, সুদূরপ্রসারী প্রভাব এবং এই সম্পর্কিত আইন সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করা হয়। স্লাইড-শো সহযোগে বিষয়টি তুলে ধরা হয়। পরে সমগ্র বিষয়বস্তুর উপর ক্যুইজ প্রতিযোগিতাও হয়। সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। এরপর ওই স্কুলকে তামাক ও মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়।
প্রধান শিক্ষক বসন্তকুমার ঘোড়াই বলেন, ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা, সকলের মিলিত সহযোগিতায় স্কুল এই সম্মান লাভ করল। এই সম্মানকে রক্ষা করার দায়িত্ব সকলেরই। মানুষ সতর্ক ও সচেতন হলে তামাকমুক্ত সমাজ গড়া অনেক সহজ হয়ে যাবে বলে মনে করি।