Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের সঙ্গে আলোচনায় টিএমসিপি

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের সঙ্গে আলোচনায় টিএমসিপি
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: স্নাতকে সেকেন্ড সেমেস্টারের ক্লাস শুরুর তিন মাসের মধ্যেই ফর্ম ফিলআপ ইস্যুতে পরীক্ষা নিয়ামকের সঙ্গে সাক্ষাৎ করল তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার তমলুক সাংগঠনিক জেলা টিএমসিপি-র সহ সভাপতি অতনু সামন্ত, ছাত্র নেতা বেলালউদ্দিন, সায়ন গিরি, ইমদুল ইসলাম ও তপোধন পাত্র প্রমুখ পরীক্ষা নিয়ামক বিপ্লব চক্রবর্তীর সঙ্গে ফর্ম ফিলআপের বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, গত ২৪জুলাই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক অফিস থেকে স্নাতকে সেকেন্ড সেমেস্টারের পরীক্ষার জন্য ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৮ জুলাই থেকে ১ আগস্ট ফর্ম ফিলআপ চলবে। সেকেন্ড সেমেস্টারের সেশন জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা। কিন্তু, ফার্স্ট সেমেস্টারের ক্লাস ও পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে সেকেন্ড সেমেস্টারের সেশন গত ২মে শুরু হয়েছে। সেজন্য মাত্র তিন মাস ক্লাস হয়েছে। সিলেবাস শেষ হতে ঢের বাকি। এরমধ্যে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এরপর আর ক্লাস হবে না। এর ফলে ছাত্রছাত্রীরা চূড়ান্ত সমস্যায় পড়বে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের স্বার্থে এদিন টিএমসিপি সংগঠনের পক্ষ থেকে পরীক্ষা নিয়ামকের সঙ্গে সাক্ষাৎ করে দাবি দাওয়া জানানো হয়। পরীক্ষা নিয়ামক বলেন, ফার্স্ট সেমেস্টারের সেশন দেরিতে শুরু হওয়ায় সমস্যা তৈরি হয়। আমরা প্র঩তিটি কলেজের অধ্যক্ষ ‌এবং টিচার ইন-চার্জের সঙ্গে আলোচনা করে ছাত্রছাত্রীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছি।-নিজস্ব চিত্র

Advertisement

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ