Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ছোট আন্দুলিয়া সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

ছোট আন্দুলিয়া সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: চাপড়া ব্লকের হাঁটরা এলাকার ছোট আন্দুলিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু বিরোধী শিবিরের তরফ থেকে কোনও মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। যার ফলে ন’টি আসনের মধ্যে প্রতিটাতেই তৃণমূল জয়ী হয়।‌ আগামী ২০ জুলাই এই সমবায়ে নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছিল। চাপড়া ব্লক তৃণমূল সভাপতি শুকদেব ব্রহ্ম বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের সামনে বিরোধীরা দাঁড়াতে পারবে না। তাই তাঁরা নির্বাচনে লড়ার প্রার্থী খুঁজে পাচ্ছে না। 

Advertisement

চাপড়া সিপিএম নেতা জাহাঙ্গির মণ্ডল বলেন, ওই এলাকাটির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের জায়গা। ওরা মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। কারণ, জানে সঠিকভাবে নির্বাচন হলে, মানুষ ওদের ভোট দেবে না। সেইসঙ্গে সম্প্রতি চাপড়া-২ গ্রাম পঞ্চায়েতের একজন সিপিএম সদস্য তৃণমূলে যোগ দেন। 
চাপড়ার বিধায়ক রুকবানুর রহমানের হাত থেকে তিনি তৃণমূলের পতাকা তুলে নেন। তার সঙ্গে বেশ কয়েকজন সিপিএম কর্মীও তৃণমূলে যোগ দিয়েছেন। চাপড়া-২ গ্রাম পঞ্চায়েতে ১৮টি সংসদ রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনের তৃণমূল ১৩টি, বিজেপি ৪টি এবং সিপিএম ১টি আসনে জয়ী হয়েছিল। রবিবার রাতে সিপিএমের সেই একমাত্র সদস্য তৃণমূলে যোগ দিলেন। যার ফলে ওই পঞ্চায়েতে তৃণমূল সদস্যের সংখ্যা দাঁড়াল ১৪। তৃণমূলে যোগ দিয়ে সিপিএম সদস্য সাহাজুদ্দিন শেখ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শামিল হতেই আমি তৃণমূলের যোগ দিলাম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ