Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পিপলস কোঅপারেটিভ ব্যাঙ্কের ভোটে জয়ী তৃণমূল

রবিবার মেদিনীপুর শহরে পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন হল। নির্বাচন ঘিরে শহরে চাপা উত্তেজনা ছিল। এদিনের নির্বাচনে কার্যত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল।

পিপলস কোঅপারেটিভ ব্যাঙ্কের ভোটে জয়ী তৃণমূল
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: রবিবার মেদিনীপুর শহরে পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন হল। নির্বাচন ঘিরে শহরে চাপা উত্তেজনা ছিল। এদিনের নির্বাচনে কার্যত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল। জানা গিয়েছে, মেদিনীপুর সমবায় ব্যাঙ্কের ৫১টি আসনের মধ্যে ৪০টি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এদিন ৩টি কেন্দ্রের বাকি ৮টি আসনের নির্বাচন ছিল। ওই আটটি আসনের মধ্যে বামেরা চারটি আসনে প্রার্থী দিয়েছিল। যদিও ভোট চলাকালীন বামেরা তাদের প্রার্থী প্রত্যাহার করার কথা ঘোষণা করে। ফলে এদিন ৮টি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। ফলে এই সমবায় ব্যাঙ্কের নির্বাচনে সবকটি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। 

Advertisement

এদিন সিপিএম নেতা কীর্তি দে বক্সি বলেন, এখানে গণতান্ত্রিক কোনও পরিবেশ নেই। তাই ভোটে কোনও প্রার্থী অংশ নিচ্ছেন না। অবশ্য মেদিনীপুর শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব বলেন, শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমাদের জয় ছিল সময়ের অপেক্ষা। মানুষ উন্নয়নের সঙ্গেই আছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ