Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদের উন্নয়ন নিয়ে এবার পুস্তিকা প্রকাশ করবে তৃণমূল

মুর্শিদাবাদের উন্নয়ন নিয়ে এবার পুস্তিকা প্রকাশ করবে তৃণমূল
  • ৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: মুর্শিদাবাদের উন্নয়ন নিয়ে দ্রুত পুস্তিকা প্রকাশ করবে জেলা তৃণমূল। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই নির্দেশ পাওয়ার পরেই জোর কদমে কাজ শুরু করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। জেলার প্রতিটি সংসদের জনপ্রতিনিধি ও নেতৃত্বের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে এলাকা ভিত্তিক উন্নয়নের তথ্য। আগামী এক সপ্তাহ ধরে এই তথ্য সংগ্রহের পরেই আনুষ্ঠানিকভাবে পুস্তিকা প্রকাশ করা হবে। প্রসঙ্গত, গত ৬মে জেলার সূতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করেন। সেখানে মুখ্যমন্ত্রী প্রায় ১৬৭টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে উদ্বোধন করা হয় ৯৩টি প্রকল্প। শিলান্যাস করা হয়েছে ৭৪টি প্রকল্পের। এই উদ্বোধন ম঩ঞ্চেই মুখ্যমন্ত্রী দলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতিকে নির্দেশ দিয়ে বলেন, জেলার উন্নয়ন নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করতে হবে। এই দায়িত্ব আমি অপূর্বকে দিলাম।

Advertisement

আর তা পাওয়ার পরেই জোর কদমে কাজ শুরু করেছে জেলা তৃণমূল। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে জেলার প্রতিটি সংসদের জনপ্রতিনিধি থেকে দলীয় নেতৃত্বকে একটি করে তথ্য সংগ্রহের কাগজ পাঠানো হয়েছে। তাতে উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট এলাকায় কতজন সরকারি প্রকল্পের কী কী সুবিধা পান। ওই এলাকায় কোন কোন সরকারি প্রকল্পের কাজ শেষ হয়েছে। কোন কাজগুলি চলছে ও কোন কাজের প্রয়োজন রয়েছে। ওই সকল কাজের জন্য এলাকার কতজন সুবিধা পেয়েছেন ইত্যাদি বিষয়গুলি। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের তথ্য ভরা কাগজগুলি দ্রুত জেলা কার্যালয়ে জমা করার নির্দেশও দেওয়া হয়েছে। কান্দির যশোহরি আনুখা-২ পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য গৌরব চট্টোপাধ্যায় বলেন, মুখ্য্যমন্ত্রীর জেলা ছাড়ার পরেই আমরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি। বিভিন্ন এলাকায় পুরোদমে কাজ করছেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি থেকে নেতৃত্ব। দু’তিনদিনের মধ্যে কাজ শেষ হলে এটি জেলা কার্যালয়ে জমা করা হবে।
দলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো আমরা ইতিমধ্যে গোটা জেলায় তথ্য সংগ্রহের কাগজ পাঠিয়ে দিয়েছি। সকলে কাজও শুরু করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত কাগজ সংগ্রহ করা হবে। এরপর জেলার উন্নয়ন নিয়ে রচিত পুস্তিকা প্রকাশিত করা হবে। সেই পুস্তিকা জেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ