Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়ায় ২১ জুলাইয়ের প্রস্তুতিতে শতাধিক সভার উদ্যোগ তৃণমূলের

বাঁকুড়ায় ২১ জুলাইয়ের প্রস্তুতিতে শতাধিক সভার উদ্যোগ তৃণমূলের
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বিধানসভা নির্বাচনের আগে একুশে জুলাইয়ের সভায় বাঁকুড়া থেকে রেকর্ড লোক নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল কংগ্রেস। তারজন্য জেলাজুড়ে শতাধিক পথসভা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি জেলাজুড়ে দেওয়াল লিখনও শুরু হয়েছে। সোমবার বাঁকুড়া শহরে তৃণমূলের মাদার ও যুব সংগঠনের উদ্যোগে ধর্মতলার সভার প্রচারে দেওয়াল লিখন হয়। সেখানে বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার, যুব সভাপতি রাজীব দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

Advertisement

জেলা তৃণমূলের চেয়ারম্যান বলেন, শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে আমরা প্রতিবছরই ২১ জুলাই সভায় দলবেঁধে সমবেত হই। এবারও বাঁকুড়া থেকে কয়েক হাজার মানুষ ধর্মতলায় শহিদ সভায় অংশ নেবে। তারজন্য জেলাজুড়ে আমরা এক মাস আগে থেকেই প্রচার শুরু করেছি। ব্লক সভাপতিদের বৈঠকে ডেকে প্রচারে নামতে বলা হয়েছে। বাঁকুড়া শহর ও জেলার প্রতিটি ব্লকে পথসভা ও দেওয়াল লিখন হবে। সবমিলিয়ে একশোরও বেশি সভা হবে। ধর্মতলার সভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে জেলায় ফেস্টুন, ব্যানারও টাঙানো হবে।  তিনি আরও বলেন, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আমরা এই সভার মাধ্যমে সংগঠন যাচাই করার সুযোগ পাচ্ছি। নেতারা নিজ নিজ এলাকা থেকে কত লোক কলকাতায় নিয়ে যেতে পারছেন, তার উপর অনেক কিছু নির্ভর করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ