Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তুলসীহাটায় জোড়া সাবমার্সিবল খারাপ ১০ বছর

তুলসীহাটায় জোড়া সাবমার্সিবল খারাপ ১০ বছর
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা ও মস্তান মোড় এলাকায় দীর্ঘ ১০ বছর  দুটি সাবমার্সিবল অকেজো হয়ে পড়ে রয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ বছর আগে এমএসডিপি ফান্ড থেকে সাড়ে ২৫ লক্ষ টাকা ব্যয়ে দুটি সাবমার্সিবল বসানো হয়। স্থানীয়দের অভিযোগ, পাম্প চালু হওয়ার কয়েকমাসের মধ্যে সেগুলি খারাপ হয়ে গিয়েছিল। পঞ্চায়েত প্রধান ও ব্লক প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি।
স্থানীয় বাসিন্দা আব্বাস আলি বলেন, গ্রামে ট্যাপকলের ব্যবস্থা থাকায় সকাল ও সন্ধ্যায় জল পাওয়া যায়। তবে সাবমার্সিবল খারাপ হওয়ায় দোকানদারদের খুব সমস্যা হচ্ছে। মেরামত করে দিলে অনেকের সুবিধা হবে।
গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমা খাতুন বলেন, স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন। মেরামত করতে গেলে অনেক টাকার প্রয়োজন। পঞ্চায়েত থেকে মেরামত করা সম্ভব নয়। বিডিওকে বিষয়টি জানাব। হরিশ্চন্দ্রপুর-১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, বিষয়টি খতিয়ে দেখছি।
সম্পর্কিত সংবাদ