Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেলিপাড়ায় দুর্ঘটনায় জখম ২

তেলিপাড়ায় দুর্ঘটনায় জখম ২
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: রবিবার কুমারগ্রাম ব্লকের তেলিপাড়ায় ৩১ সি জাতীয় সড়কে দুর্ঘটনায় জখম হলেন দুই যুবক। দু’জনই একটি বাইকে চেপে জাতীয় সড়ক ধরে তেলিপাড়া চৌপথির দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকটি দ্রুতগতিতে ছুটছিল। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে। বাইকে থাকা জয়দেব বর্মন ও বাপী বর্মন পড়ে যান। দু’জনকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কামাখ্যাগুড়ি ফাঁড়ির ওসি প্রদীপ মণ্ডল বলেন, জাতীয় সড়কে দুর্ঘটনায় দুই যুবক জখম হয়েছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ