Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেলিপুকুর থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হবে  

তেলিপুকুর থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হবে
 
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের তেলিপুকুর থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তার পাশে জবরদখল করে থাকা দোকানগুলি সরানো নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। ২৭ ডিসেম্বরের মধ্যে তা সরানোর জন্য বলা হয়েছিল। সেই মতো অধিকাংশ দোকান মালিক তা সরানোর কাজ শুরু করেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাস্তা সম্প্রসারণে কাজ হবে। সেই কারণেই রাস্তার উপর জবর দখল করে থাকা দোকানগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না সরানো হলে প্রশাসন ব্যবস্থা নেবে। বর্ধমান-আরামবাগ রোডের বিভিন্ন জায়গা সম্প্রসারণ করা হচ্ছে। এই রাস্তায় আগের তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। সেই কারণে নিত্য যানজট হচ্ছে। সেই কারণে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ