নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বুধবার সিউড়ির তিলপাড়া ব্যারেজের স্বাস্থ্য খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল আসে। কেন্দ্রীয় ওয়াটার কমিশনের বিশেষজ্ঞ ছাড়াও ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রতিনিধিরা ছিলেন। জানা গিয়েছে, এই ব্যারেজের নিম্নাংশের বোল্ডার ও রক সরে গিয়েছে। সেই অংশে পরীক্ষা করে দেখেন বিশেষজ্ঞরা। এছাড়াও ব্যারেজের স্বাস্থ্যের অবস্থাও বিপজ্জনক। সেকারণে ব্যারেজের যাবতীয় বিষয় খতিয়ে দেখেন তাঁরা। সেচদপ্তরের ইঞ্জিনিয়ার সমর সরকার বলেন, আমরা বিশেষজ্ঞ টিমের কাছে পরামর্শ চেয়েছিলাম। সেকারণেই তাঁরা সরেজমিনে এসে দেখে গেলেন। কী কী করতে হবে সেই পরামর্শ দেবেন বিশেষজ্ঞরা।-নিজস্ব চিত্র



