Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টালিগঞ্জে মহিলার মুণ্ড উদ্ধার কাণ্ডে চার্জশিট পুলিসের

গ্রাহাম রোডের ভ্যাটে বস্তাবন্দি মহিলার কাটা মুণ্ড উদ্ধারের ঘটনায় আদালতে চার্জশিট পেশ করল কলকাতা পুলিস। বুধবার আলিপুর আদালতে চার্জশিট পেশ করা হয়। এবার শুরু হবে বিচার প্রক্রিয়া। ১৩ ডিসেম্বর সকালে রিজেন্ট কলোনি এলাকায় খাতিজা বিবির কাটা মুণ্ড উদ্ধার হয়

টালিগঞ্জে মহিলার মুণ্ড উদ্ধার কাণ্ডে চার্জশিট পুলিসের
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রাহাম রোডের ভ্যাটে বস্তাবন্দি মহিলার কাটা মুণ্ড উদ্ধারের ঘটনায় আদালতে চার্জশিট পেশ করল কলকাতা পুলিস। বুধবার আলিপুর আদালতে চার্জশিট পেশ করা হয়। এবার শুরু হবে বিচার প্রক্রিয়া। ১৩ ডিসেম্বর সকালে রিজেন্ট কলোনি এলাকায় খাতিজা বিবির কাটা মুণ্ড উদ্ধার হয়। তার দু’দিনের মাথায় মৃতার জামাইবাবু আতিউর লস্করকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। রিজেন্ট কলোনির নির্মীয়মাণ বাড়ির বাথরুমের ভিতর থেকে উদ্ধার হয় খাতিজা বিবির বাকি দেহাংশ। তদন্তে জানা যায়, শ্যালিকাকে দীর্ঘদিন ধরেই প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন আতিউর। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় আক্রোশের বশেই খুন হন যুবতী।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ