নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মঙ্গলবার বিকেলে তালডাংরায় ট্রাকের ধাক্কায় এক দম্পতি ও তাঁদের আট বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। এদিন তালডাংরা-পাঁচমুড়া রোডে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম সুমন্ত মুর্মু (৩৪), সরস্বতী মুর্মু (২৯) ও সঞ্চিতা মুর্মু(৮)। মৃতদের বাড়ি ওন্দা থানার আড়াডাঙা এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালডাংরা থানার শ্যামপুর এলাকায় সুমন্তবাবুর শ্বশুরবাড়ি। এদিন স্ত্রী ও মেয়েকে নিয়ে সেখান থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। তাঁরা পাঁচমুড়া থেকে তালডাংরার দিকে যাচ্ছিলেন।
রুকনি খালের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকটি বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিনজনই ছিটকে পড়েন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। আজ, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে দেহগুলির ময়নাতদন্ত হবে।