নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাড়াবাড়ির তালা ভেঙে রহস্যজনক চুরি গড়িয়ায়! গত রবিবার সকালে দিনের আলোয় এই চুরির ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার বোড়ালের সরলদিঘিতে। অভিযোগের তির বাড়ির মালিকের ভাই গোবিন্দরাজের বিরুদ্ধে। বাড়ির মালিক অবশ্য প্রয়াত হয়েছেন। ভাড়াটিয়া গ্লোরি ঘোষের অভিযোগ, তাঁর ঘর থেকে তিন থেকে চার লক্ষ টাকার সোনার গয়না, খাট, তিনটি আলমারি, টিভি, জামাকাপড়, বাসনপত্র, গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়েছে গোবিন্দরাজ।
Advertisement
গ্লোরি ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিস গোবিন্দরাজের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ, চুরি, ভাঙচুরের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কিন্তু ঘটনার পর পাঁচদিন কেটে গেলেও মূল অভিযুক্ত গোবিন্দরাজকে গ্রেপ্তার করতে ব্যর্থ নরেন্দ্রপুর থানার পুলিস।
ঘটনার সূত্রপাত গত ৯ ফেব্রুয়ারি সকালে। গ্লোরি ঘোষের অভিযোগ, ‘তিনি মা’কে দেখতে কুঁদঘাটের বাড়িতে গিয়েছিলেন। ফলে তাঁর বাড়ি ফাঁকাই ছিল। সেই সুযোগে তালা ভেঙে ভিতরে ঢুকে জিনিসপত্র ম্যাটাডরে তুলে পালিয়েছে গোবিন্দরাজ।’ এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানতে গোবিন্দরাজকে বারবার মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকী, হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্নের উত্তর দেননি।
গত ১১ বছর ধরে বোড়ালের সরলদিঘিতে শক্তিসঙ্ঘের কাছে প্রয়াত কণিকা রাজের দোতলা বাড়ির একতলায় ভাড়ায় থাকেন গ্লোরি ঘোষ। তাঁর দাবি, ‘বাড়ির মালকিন কণিকাদেবী মৃত্যুর পর থেকেই তাঁর দেওর গোবিন্দরাজ গ্লোরি ঘোষকে উঠে যাওয়ার জন্য হুমকি দিচ্ছিলেন। কিন্তু তিনি রাজি হননি। তাই ভাড়াটিয়াকে শিক্ষা দিতেই এই চুরির ঘটনা।’