সংবাদদাতা, রাজগঞ্জ: শনিবার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের গাজোলডোবা তথা ২নম্বর টাকিমারির ঐতিহ্যবাহী রাসমেলা এবং উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসবের উদ্বোধন হল। এবছর ২৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই মেলা ও উত্সব। নব মিলন যুব সংঘের পরিচালনায় এবং ২ নম্বর টাকিমারি বাজার কমিটির সহযোগিতায় এই মেলা সাতদিনব্যাপী চলবে।
Advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি দে সরকার, মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায়, রাসমেলা কমিটির সভাপতির রণজিৎ দাস। বিধায়ক বলেন, সাতদিনব্যাপী মেলা ও বাউল সঙ্গীত অনুষ্ঠান চলবে। আমি চাই সুস্থ এবং সুন্দরভাবে এই মেলা চলুক। এটি শুধু মেলাই নয়, আমরা মনে করি এটি হাজার মানুষের মিলনের জায়গা। যেখানে হাজার মানুষের সঙ্গে হাজার মানুষের সাক্ষাৎ হয়ে থাকে। উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসবের আয়োজন করা হয়েছে। রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও বাউল শিল্পীরা আসবেন।



