Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টাকা ও মোবাইল ছিনতাই, ধৃত ১

টাকা ও মোবাইল ছিনতাই, ধৃত ১
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম উজ্জ্বল চট্টোপাধ্যায়। দেওয়ানদিঘি থানার মাহিনগরের শিবতলায় তার বাড়ি। শুক্রবার সকালে বর্ধমান শহরের নবাবহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। টাকা, মোবাইল ও নথিপত্র উদ্ধার করতে ধৃতকে সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের চারদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম। মুর্শিদাবাদের সুন্দরপুরের এক বাসিন্দা বর্তমানে বর্ধমান শহরের কেষ্টপুর এলাকায় থাকেন। ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তিনি বাইক নিয়ে রাজ কলেজের দিকে যাচ্ছিলেন। দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে তাঁর বাইকের সামনে দাঁড়ায়। দ্রুত তাঁর কাছ থেকে মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ