Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টাকা না পেয়ে অভিমানে ‘আত্মঘাতী’ কিশোর

টাকা না পেয়ে অভিমানে ‘আত্মঘাতী’ কিশোর
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: যাত্রা দেখার জন্য টাকা দেননি বাবা। উপরন্তু জোটে বকুনি। অভিমানে আত্মঘাতী হল এক কিশোর। বৃহস্পতিবার রাতের এই ঘটনা শুক্রবার সকালে জানাজানি হতেই বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিবরামপুরে শোরগোল পড়ে যায়। মৃত কিশোর স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। বৃহস্পতিবার ওই গ্রামে যাত্রা ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, যাত্রা দেখতে  যাওয়ার জন্য ওই কিশোর তার ঠাকুমার কাছে ৫০০ টাকা নেয়। তারপর বাবার কাছেও ১০০ টাকা চায়। বাবা টাকা দেননি। উল্টে ছেলেকে বকেছিল। এই অভিমানে রাতেই ঘরে গলায় ফাঁস লাগিয়ে কিশোর আত্মঘাতী হয়। সামান্য কথায় ছেলে যে এতবড় সিদ্ধান্ত নিয়ে ফেলবে, ভাবতে পারেননি বাবা রবীনচন্দ্র বর্মন। এদিন কাঁদতে কাঁদতে বলেন, আমার সঙ্গে ছেলের সামান্য কথা কাটাকাটি হয়েছিল। কিছুক্ষণ পরই দরজায় শিকল লাগিয়ে ঘরে গলায় ফাঁস দেয়। বালুরঘাট থানার পুলিস দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ