সংবাদদাতা, নকশালবাড়ি: রাসায়নিক সার কিনতে গিয়ে আর্থিক প্রতরণার শিকার হলেন খড়িবাড়ির এক সার ব্যাবসয়ী। তার অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে শিলিগুড়িতে খড়িবাড়ি থানার পুলিসের অভিযানে গ্ৰেপ্তার এক বেসরকারি সার বিক্রয় সংস্থার কর্মী। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পঙ্কজ শর্মা। সে শিলিগুড়ি বাবুপাড়ার বাসিন্দা।
Advertisement
পুলিস সূত্রে খবর, ২৪অক্টোবর বিভিন্ন রাসায়নিক সার কিনতে শিলিগুড়ি মিলনপল্লির রাসায়নিক সার বিক্রয় সংস্থার হিসাব রক্ষকের অ্যাকাউন্টে ৯০ হাজার টাকা প্রদান করেন খড়িবাড়ির তারিজোতের সার ব্যবসায়ী অমৃতচন গণেশ। তবে টাকা পেয়েও সার ডেলিভারি করা হয়নি। এনিয়ে অমৃতচন বাবু রাসায়নিক সার বিক্রয় সংস্থায় হিসাব রক্ষককে একাধিকবার ফোনে যোগাযোগ করলে পরে অভিযুক্ত ব্যাক্তি মোবাইল সুইচ অফ করে দেয় বলে তার অভিযোগ। পরে প্রতরণার বিষয়টি বুঝতে পেরে অমৃতচন বাবু খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিস তদন্তে নেমে শিলিগুড়ির বাবুপাড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। খড়িবাড়ি থানার পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।



