Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টাকা আত্মসাতে গ্রেপ্তার এক

টাকা আত্মসাতে গ্রেপ্তার এক
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির মানঝা চা বাগানে ভুয়ো শ্রমিকের হাজিরা দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার এক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রোশন তির্কি। সে ওই এলাকার বাসিন্দা।  গত অক্টোবর মাসে বাগানের দুই স্থায়ী কর্মী শ্রমিকদের হাজিরার ভুয়ো তথ্য নথিভুক্ত করে। তারা পরিবারের বিভিন্ন সদস্যের অ্যাকাউন্টে সেই হাজিরার টাকা ঢুকিয়ে নিত বলে অভিযোগ। যা নিয়ে ৯অক্টোবর নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই চা বাগানের ম্যানেজার ধন্নারাম চৌধুরী। বাগান কর্তৃপক্ষের অভিযোগ ছিল, গত দুবছর ধরে বাগানের দুই স্থায়ী কর্মী জালিয়াতি করে ৫লক্ষ টাকা আত্মসাৎ করেছে। ম্যানেজার বলেন, বাগানের দুই সাবস্টাফ কাজের মাস্টার রোলে ভুয়ো নাম নথিভুক্ত করে টাকা তুলতো। যা নজরে আসতেই দুজনকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। এদিকে আর্থিক তছরূপের অভিযোগ খতিয়ে দেখতে পুলিস তদন্ত শুরু করে। তদন্তে নেমে রবিবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ