Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তাজপুরে ফের সৈকতে দোকান তৈরিতে বাধা বনদপ্তরের

তাজপুরে ফের সৈকতে দোকান তৈরিতে বাধা বনদপ্তরের
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: রামনগরের তাজপুর সমুদ্রসৈকতে ফের দোকানপাট তৈরিতে বাধা দিল বনদপ্তর। তাদের অভিযোগ, দপ্তরের জায়গায় ফের দোকান তৈরি শুরু হয়েছে। রবিবার এঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিস সেখানে পৌঁছয়। বনদপ্তরের আধিকারিকরা পুলিসকে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান। এলাকার বাসিন্দা তথা তালগাছাড়ি-২ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা বলেন, বনদপ্তরের জায়গায় কেউ কিছু করেনি। একেবারে সমুদ্রের দিকে বসার জন্য কাঠ দিয়ে পাইলিং করেছেন স্থানীয় দোকানদাররা। বনদপ্তরের এখানে কোনও জায়গা নেই। ওরা অন্যায় দাবি করছে। তাঁর অভিযোগ, বহু জায়গায় বনদপ্তরের জমি দখল হয়ে যাচ্ছে। সেদিকে দপ্তরের আধিকারিকদের নজর নেই। কাঁথির রেঞ্জ অফিসার মনীষা শ’ ফোন না ধরায় এবিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ