Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

তিলকের শতরান, লজ্জার হার গিলদের

কঠিন সময়ে জ্বলে উঠলেন তিলক ভার্মা। গুজরাতের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরিও হাঁকালেন মুম্বইয়ের বাঁ হাতি ব্যাটার। এরপর বল হাতে বিপক্ষের মেরুদন্ড ভাঙলেন অশ্বিনী কুমার।

তিলকের শতরান,  লজ্জার হার গিলদের
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: কঠিন সময়ে জ্বলে উঠলেন তিলক ভার্মা। গুজরাতের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরিও হাঁকালেন মুম্বইয়ের বাঁ হাতি ব্যাটার। এরপর বল হাতে বিপক্ষের মেরুদন্ড ভাঙলেন অশ্বিনী কুমার। দুই ক্রিকেটারের দাপটে গুজরাতকে ৯৯ রানে বশ মানাল মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ের সুবাদে নবম স্থানে উঠে এল হার্দিক ব্রিগেড। একইসঙ্গে দশম স্থানে নামল কেকেআর।

Advertisement

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা  ভালো হয়নি মুম্বইয়ের। ৪৪ রানেই পড়ে গিয়েছিল ৩ উইকেট। ডি’কক (১৩), মালেবর (২) ও সূর্যকুমার(১৫) একে একে ডাগ-আউটে ফেরেন। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন নমন ধীর ও তিলক ভার্মা। ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকালেন তিলক ভার্মা। আইপিএলে প্রথম সেঞ্চুরির স্বাদও পেলেন। তাঁর শতরানের সুবাদেই গুজরাত টাইটান্সকে দু’শোর টার্গেট দিতে সফল মুম্বই ইন্ডিয়ান্স।
 টিভি ক্যামেরায় তারপর ধরা পড়ল দু’টো মুহূর্ত। একদিকে, শতরান হাঁকিয়ে আবেগে ভাসছেন তিলক। অন্যদিকে, ডাগ-আউটের সামনে শিশুর মতো লাফাচ্ছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। গত বছর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মন্থর ব্যাটিংয়ের অভিযোগে তিলককে তুলে নিয়েছিলেন হার্দিক। রিটায়ার্ড আউটের সিদ্ধান্ত নিয়ে প্রবল সমালোচিত হয়েছিলেন তিনি। কিন্তু সেই তিলকই সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের পরিত্রাতা হয়ে উঠলেন। ৪৫ বলে ১০১ রানে অপরাজিত থাকলেন বাঁ-হাতি ব্যাটার। মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটে তুলল ১৯৯। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে মাত্র ১০০ রানে অল আউট গুজরাত। সর্বোচ্চ ২৬ রান ওয়াশিংটন সুন্দরের। সফলতম অশ্বিনী কুমার। চার ওভারে মাত্র ২৪ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ