৩০৬ রানে জিতলেন তিলকরা
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দোহা: এশিয়ান কাপ রাইজিং স্টারসে দাপটে অভিযান শুরু করল ভারতীয় ‘এ’ দল। ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩২ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে মাত্র ২৬ রানেই অল-আউট নেপাল। ৩০৬ রানে জিতল ভারত। শতরানে আলো ছড়ান তিলক ভার্মা ও কুমার কুশাগ্র।

Advertisement

উঠতি তারকাদের এশিয়া কাপে বেশ শক্তিশালী দলই পাঠিয়েছে ভারত। নেপালের বিরুদ্ধে জয় প্রত্যাশিতই ছিল। বিপক্ষ দলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি। অভিষেক শর্মা ৯ রানেই আউট। ব্যর্থ আয়ূষ বাদোনিও (২)। বৈভব সূর্যবংশী ২৬ করে ফেরেন। ৪২ রানে ৩ উইকেট খুইয়ে চাপে পড়েছিল ভারতীয় দল। তবে মিডল অর্ডারে অধিনায়ক তিলক ভার্মা ও কুমার কুশাগ্রর শতরানে বড়ো রান তোলে ভারতীয় এ দল। ১০২ বলে ১১৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা কুমার কুশাগ্র। আর তিলক ১১৩ বলে করেন ১০৭। জবাবে নেপালের ইনিংস স্থায়ী হয় ১১.৩ ওভার। ২৬ রানেই গুটিয়ে যায় তারা। তার মধ্যে পাঁচ ব্যাটার খাতাই খুলতে পারেননি। ভারতের হয়ে প্রিন্স যাদব একাই পাঁচটি উইকেট নিয়েছেন। এছাড়া হর্ষিত রানার শিকার ৪। শাহবাজ আহমেদ নেন একটি উইকেট।