Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

১ মাস বন্ধ টিকিয়াপাড়া ফুট ব্রিজ

একমাসের জন্য বন্ধ থাকবে টিকিয়াপাড়া ফুট ওভার ব্রিজ। আগামী ১০ জুন থেকে পথচারীদের এই দুর্ভোগ সইতে হবে। হাওড়া ও লিলুয়া রেল স্টেশনের মাঝে অবস্থিত এই ফুট ওভার ব্রিজটি।

১ মাস বন্ধ টিকিয়াপাড়া ফুট ব্রিজ
  • ৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একমাসের জন্য বন্ধ থাকবে টিকিয়াপাড়া ফুট ওভার ব্রিজ। আগামী ১০ জুন থেকে পথচারীদের এই দুর্ভোগ সইতে হবে। হাওড়া ও লিলুয়া রেল স্টেশনের মাঝে অবস্থিত এই ফুট ওভার ব্রিজটি।  দীর্ঘদিন ব্যবহারের ফলে গুরুত্বপূর্ণ এই ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই এটি দ্রুত মেরামত করা জরুরি। পূর্ব রেলের হাওড়া ডিভিশন সেই কাজেই হাত দিতে চলেছে। ১০ জুন ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। রেল অধিকারিকদের দাবি, কমপক্ষে একমাস সেই কাজ চলবে। এই সময়ে যাত্রীদের জন্য ব্রিজ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি থাকবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ