Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

অভিনব অনুষ্ঠান

বাংলায় প্রথমবার আসছে উদ্যোগপতি ভিত্তিক একটি রিয়্যালিটি অনুষ্ঠান ‘টাইগার্স পিচ’।

অভিনব অনুষ্ঠান
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বাংলায় প্রথমবার আসছে উদ্যোগপতি ভিত্তিক একটি রিয়্যালিটি অনুষ্ঠান ‘টাইগার্স পিচ’। স্টার্টআপ ও উদ্যোগপতি সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে এই অনুষ্ঠান শুরু করতে চলেছে ‘রাজীব সিনহা ফাউন্ডেশন’। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে অভিনব উদ্যোগের সূচনা হয়। ছিলেন শো-এর সঞ্চালক পরমব্রত চট্টোপাধ্যায়, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, রাজীব সিনহা ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজীব সিনহা প্রমুখ। নয় পর্বের এই শোতে বাংলার ২৭ জন নির্বাচিত উদ্যোগপতি তাঁদের ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরবেন অভিজ্ঞ বিনিয়োগকারীদের সামনে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ