Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সুন্দরবনে মিলল বাঘের দর্শন

সুন্দরবনে মিলল বাঘের দর্শন
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ফের পর্যটকদের ক্যামেরায় বন্দি হল সুন্দরবনের বাঘ। কলকাতা থেকে আসা পাঁচ পর্যটকের দল সোমবার কুলতলির কৈখালি থেকে বনি ক্যাম্পের দিকে যাওযার পথে আজমলমারি জঙ্গলের কাছে বাঘের দর্শন পায়। বাঘকে জঙ্গলের বাইরে হেঁটে যেতে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন তাঁরা। মোবাইল ও ক্যামেরায় তা বন্দি করেন পর্যটকরা। তাঁদেরই একজন বলেন, ভাগ্যে থাকলে সুন্দরবনে বাঘের দর্শন মেলে বলে শুনেছিলাম। কিন্তু এভাবে বাঘের দেখা আমরা পেয়ে যাব ভাবিনি। আমাদের সুন্দরবন ভ্রমণ সার্থক হল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ