নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ঘিরে উন্মাদনা রয়েছে ক্রিকেটপ্রেমীদের। ইতিমধ্যেই ৩২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। তবে আরও কিছু সংখ্যক ডেইলি টিকিট মহমেডান স্পোর্টিং মাঠের সামনের কাউন্টার থেকে দেওয়া হতে পারে। বুধবার রাতে সিএবি’র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস জানালেন, ‘আমরা চাইছি যতটা সম্ভবত টিকিট সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে। সেই কারণেই এত টিকিট অনলাইনে ছাড়া হয়েছে। আরও কিছু ডেইলি টিকিট কাউন্টার সেল করার কথা ভাবছি। তবে তা ঠিক হবে



