Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালের টিকিট মহার্ঘ্য

প্রতি বছরই ডুরান্ড কাপের ডার্বিতে টিকিট বণ্টন নিয়ে চলে চরম বিশৃঙ্খলা। চলতি আসরে টুর্নামেন্ট শুরুর আগের রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ঘোষণা করেছিলেন, ইস্ট বেঙ্গল ও মোহন বাগানকে ৫১০০টি করে টিকিট দেওয়া হবে।

ফাইনালের টিকিট মহার্ঘ্য
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি বছরই ডুরান্ড কাপের ডার্বিতে টিকিট বণ্টন নিয়ে চলে চরম বিশৃঙ্খলা। চলতি আসরে টুর্নামেন্ট শুরুর আগের রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ঘোষণা করেছিলেন, ইস্ট বেঙ্গল ও মোহন বাগানকে ৫১০০টি করে টিকিট দেওয়া হবে। তবে উদ্বোধনী ম্যাচে তার চেয়ে অনেক কম টিকিট পেয়েছিলেন কর্তারা। কার পার্কিংয়ের সমস্যাও প্রবল। বাধ্য হয়েই মাঠমুখো হননি দুই প্রধানের কর্তারা। ফাইনালের আগেও হাহাকার চলছেই। ইস্ট বেঙ্গল ক্লাবে এল না পর্যাপ্ত টিকিট। শুধু তাই নয়, স্কোয়াডের বাইরে থাকা ফুটবলার ও পরিবারের সদস্যরা কোথায় বসবেন, তা নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। রবিবার ফাইনাল যুবভারতীতে উপস্থিত থাকবেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনা যাচ্ছে, নিরাপত্তার খাতিরে ভিভিআইপি গেটের লিফট বন্ধ রাখা হতে পারে। সেক্ষেত্রে মাঠে আগত অনুরাগীদের সিঁড়ি ভেঙে উঠতে হবে গ্যালারিতে। বয়স্ক দর্শকদের কাছে যা সত্যিই চরম অসুবিধাজনক। এদিকে, শনিবার সন্ধ্যায় অনেকেই টিকিটের জন্য হত্যে দিয়ে পড়ে থাকলেন ময়দানের দুই ক্লাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ