Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পলতা স্টেশনের চার নম্বর প্লাটফর্মের টিকিট কাউন্টার দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শিয়ালদহ রানাঘাট ডিভিশনে গুরুত্বপূর্ণ স্টেশন পলতা। সেখানে রয়েছে এয়ার ফোর্স স্টেশন, কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান।

পলতা স্টেশনের চার নম্বর প্লাটফর্মের টিকিট কাউন্টার দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শিয়ালদহ রানাঘাট ডিভিশনে গুরুত্বপূর্ণ স্টেশন পলতা। সেখানে রয়েছে এয়ার ফোর্স স্টেশন, কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ বারাকপুরের পরের এই স্টেশনের চার নম্বর প্লাটফর্মের ধারের টিকিট কাউন্টার। সমস্যায় পড়েছেন রেলযাত্রীরা। চারটি রেল লাইন টপকে এক নম্বর প্লাটফর্মে গিয়ে টিকিট কাটতে হচ্ছে তাঁদের। 

Advertisement

মোহনপুর, জাফরপুর, সেবাগ্রাম, বাবনপুর এলাকার বাসিন্দারা চার নম্বর কাউন্টার থেকেই টিকিট কেটে ট্রেন ধরতেন। কাউন্টারে ই টিকিটের ব্যবস্থাও ছিল। সেজন্য বসানো হয়েছিল মেশিন। কিন্তু বেশ কিছুদিন হল, টিকিট কাউন্টারটি বন্ধ। অকেজো হয়ে গিয়েছে ই টিকিটের ব্যবস্থাও। সেটি কার্যত  রাজনৈতিক দলের পোস্টার টাঙানোর জায়গা হয়ে দাঁড়িয়েছে। ধুলো, নোংরা ডাঁই হয়ে রয়েছে ঘরটিতে। 
বুধবার সকালে পলতা স্টেশন থেকে শিয়ালদহ যাওয়ার জন্য ট্রেন ধরতে এসেছিলেন মিনতি ধর। তিনি বলেন, আমার দু’নম্বরে বা চার নম্বরে ডাউন ট্রেন ধরা দরকার। এক নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি টিকিট কাউন্টারে গিয়ে আবার ঘুরে আসতে হবে। চার নম্বর টিকিট কাউন্টার খোলা থাকলে এতটা ঘুরতে হতো না। অনেক সময় রেললাইন পারাপার করতে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে। বন্ধ হয়ে থাকা টিকিট কাউন্টারের সামনের এক দোকানদার বললেন, এই কাউন্টার খোলা থাকলে মানুষের দুর্ভোগ এত হতো না। টিকিট কাটার জন্য সকলকে অনেকটা ঘুরতে হচ্ছে। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর বলেন, রেল যাত্রীদের ব্যাপারে একেবারে উদাসীন। চার নম্বর প্লাটফর্মের দিকের টিকিট কাউন্টার দীর্ঘদিন ধরে বন্ধ, কোনও উদ্যোগ নেই। মানুষকে কষ্ট করে অনেকটা পথ হেঁটে এক নম্বর প্লাটফর্মে গিয়ে টিকিট কাটতে হচ্ছে। এ ব্যাপারে অবিলম্বে রেলের উদ্যোগী হওয়া উচিত।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ