Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে  ঝড়বৃষ্টির তীব্রতা বাড়বে

বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করার জেরে আগামী কাল, বৃহস্পতিবার থেকে শনিবার  পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির মাত্রা বাড়বে।

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে  ঝড়বৃষ্টির তীব্রতা বাড়বে
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করার জেরে আগামী কাল, বৃহস্পতিবার থেকে শনিবার  পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির মাত্রা বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর এইমতো বিশেষ সর্তকবার্তা জারি করেছে। তারা বলেছে, এইসময়ে প্রাকৃতিক দুর্যোগে মাঠে থাকা ফসলের ও দুর্বল কাঠামোর ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা আছে। বজ্রপাত থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই তিনদিনে ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিমি হতে পারে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া, দুই ২৪ পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় এই সময়ে এক বা একাধিক দিনের জন্য ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। এই তিনদিনের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় এক বা একাধিক দিন ঝড়বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ