Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝড়বৃষ্টি আজও, কাল বিরাম নিলেই বাড়বে গরমের আঁচ

আজ শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আজ কোথাও ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়নি।

ঝড়বৃষ্টি আজও, কাল বিরাম  নিলেই বাড়বে গরমের আঁচ
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আজ কোথাও ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়নি। শনিবার থেকে ঝড়বৃষ্টি অনেকটাই কমে যাবে। গরম বাড়বে। বৃহস্পতিবার দুপুর থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে থাকে। উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া সহ কয়েকটি জেলাতে ‘লাল’ ও ‘কমলা’ সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। কলকাতা ও লাগোয়া এলাকায় আকাশ মেঘলা ছিল এবং  বিকেল পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। আলিপুরে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে প্রায় ৫ মিমি। এই পরিস্থিতিতে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (৩২.৪ ডিগ্রি) আগের দিনের তুলনায় কিছুটা কমে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নেমে যায়। রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এছাড়া রয়েছে উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত। এই কারণে বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার জন্য বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। শুক্রবারের পর ঝড়বৃষ্টি কমলে আবার বাড়বে তাপমাত্রা। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকবে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে ঝড়বৃষ্টির বিশেষ সম্ভাবনা থাকবে না। উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় ঝড়বৃষ্টি আপাতত চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ