Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টের রঘুনাথপুরে নদীবক্ষে রাস্তা, ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা

তেহট্টের রঘুনাথপুরে নদীবক্ষে রাস্তা, ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: জেলা পরিষদের উদ্যোগে জলঙ্গী নদীর রঘুনাথপুর ফেরিঘাটে একটি ঢালাই রাস্তা তৈরি হয়েছে। রঘুনাথপুরের মূল রাস্তা থেকে ফেরিঘাট অবধি রাস্তাটি হয়েছে। কিন্তু সেই ঢালাই রাস্তার প্রায় ১৫ফুট এখন নদীবক্ষে। নদীর মাঝের সেই রাস্তা দিয়েই ফেরিঘাটে যাতায়াত চলছে। বর্ষার সময় নদীর জল বাড়লে বাকি রাস্তারও দু’পাশে নদীর জল বইতে থাকে। জেলা পরিষদের এই কাজে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। তারা অবিলম্বে নদীবক্ষ থেকে রাস্তা সরানোর দাবি তুলেছে। ২০২১-’২২ সালে জেলা পরিষদ ১৫ অর্থ কমিশনের টাকায় এই ঢালাই রাস্তা তৈরি করে। রঘুনাথপুরের মূল রাস্তা থেকে ফেরিঘাট পর্যন্ত এই রাস্তাটি গিয়েছে। প্রায় ১৫০ মিটার ঢালাই রাস্তাটির ১৫ ফুট এখন নদীর উপর দিয়ে গিয়েছে। পরিবেশ সংগঠনের দাবি, নদী বাঁচাতে যখন আমরা মানুষকে সচেতন করছি, তখন জেলা পরিষদ কী করে এই কাজ করেছে? আমরা বিষয়টি জেলা পরিষদে জানাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ