সংবাদদাতা, তেহট্ট: টোটো উল্টে মৃত্যু হল চালকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার জিতপুর মসজিদপাড়ায়। মৃতের নাম আলামিন শেখ (৪২)। বাড়ি জিতপুর এলাকায়। শনিবার টোটোচালকের মৃতদেহ ময়না তদন্তে পাঠায় পুলিস।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে টোটো নিয়ে বাড়ি ফিরছিলেন ওই চালক। মসজিদপাড়ায় তাঁর টোটোর সামনে একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে জোরে ব্রেক কষায় টোটো উল্টে যায়। তিনি চাপা পড়ে যান। এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



