Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টের ৫২ জন যক্ষ্মা রোগীকে প্রোটিনসমৃদ্ধ খাবার দেবে প্রশাসন

তেহট্টের ৫২ জন যক্ষ্মা রোগীকে প্রোটিনসমৃদ্ধ খাবার দেবে প্রশাসন
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: শুক্রবার তেহট্ট-১ ব্লক প্রশাসন ৫২জন যক্ষ্মা রোগীকে প্রোটিনসমৃদ্ধ খাবার সরবরাহের দায়িত্ব নিল। এদিন বিডিও অফিস প্রাঙ্গণে সেসব খাবার ওই রোগীদের হাতে তুলে দেন বিডিও সঞ্জীব সেন, তেহট্ট মহকুমা হাসপাতালের সুপার বাপ্পাদিত্য ঢালী সহ অন্য আধিকারিকরা। রাজ্যকে যক্ষ্মামুক্ত করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে সরকার। যক্ষ্মা রোগীদের একটা বড় অংশ দুঃস্থ পরিবারের। এই রোগ থেকে মুক্ত হতে যে প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন, তা খাওয়ার মতো সামর্থ্য তাঁদের থাকে না। প্রোটিনজাতীয় খাবারের অভাবেই এই রোগ শরীরে বাসা বাঁধে। ব্লকের এই যক্ষ্মা রোগীদের যাতে প্রোটিনযুক্ত খাবারের অভাব না হয়, সেজন্য তেহট্ট মহকুমা হাসপাতালের সুপার বিডিওর কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে ব্লক প্রশাসন এই রোগীদের জন্য প্রোটিনজাতীয় খাবার সরবরাহের ব্যবস্থা করেছে। বিডিও বলেন, যতদিন এই রোগীরা সুস্থ না হচ্ছেন, ততদিন আমরা তাঁদের প্রোটিনসমৃদ্ধ খাবার সরবরাহ করব। এদিন আমরা তাঁদের হাতে একমাসের খাবার তুলে দিয়েছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ