Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টে উদ্ধার হওয়া মৃতের পরিচয় মিলল

তেহট্টে উদ্ধার হওয়া মৃতের পরিচয় মিলল
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: শুক্রবার সন্ধ্যায় তেহট্ট থানার বেতাইয়ের স্কুল পরিদর্শকের অফিসের পিছন থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। শনিবার তাঁর পরিচয় জানতে পারল পুলিস। মৃতের নাম রথীন বিশ্বাস(৪০)। তাঁর বাড়ি বেতাই দক্ষিণ জিতপুর এলাকায়। শনিবার মৃতের স্ত্রী দেহ শনাক্ত করেন। এদিন দেহ শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও অজানা। পুলিস তদন্ত শুরু করেছে। শুক্রবার বিকেলে লুকোচুরি খেলার সময় একটি শিশু এসআই অফিসের পিছনের এক জঙ্গলে দেহটি দেখতে পায়। জঙ্গলের মধ্যে পাঁচিল ঘেঁষে থাকা মৃতদেহ দেখে সে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে ছুটে আসেন। পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ