সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট থানার শ্যামনগর নবীন সঙ্ঘের পরিচালনায় ষষ্ঠ বর্ষ সকার কাপের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল উত্তরপাড়া নেতাজি বিগ্রেড। শুক্রবার ক্লাবের নিজস্ব মাঠে নেতাজি বিগ্রেড মুখোমুখি হয় চাকদহ জাগরনীর। এদিন খেলার নির্ধারিত সময় ফল ছিল ২-২। পরে টাইব্রেকারে উত্তরপাড়া নেতাজি বিগ্রেড জয়ী হয়। ২২ তারিখ রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে নেতাজি বিগ্রেড ও কল্যাণী দেশবন্ধু সংগঠন। এদিন খেলা দেখতে ছেলেদের পাশাপাশি মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।



