সংবাদদাতা, তেহট্ট : তেহট্টে পৃথক ঘটনায় দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতদের নাম মৃত্যুঞ্জয় প্রামাণিক(৪০) ও অজিত বিশ্বাস(৩৮)। প্রথম ঘটনাটি শুক্রবার রাতে চাঁদের ঘাট এলাকায় ঘটে। পারিবারিক অশান্তির জেরে মৃত্যুঞ্জয়বাবু গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন। তাঁকে ওই অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
শনিবার ভোরে অজিতবাবুকে অচৈতন্য অবস্থায় তেহট্ট মহকুমা হাসপাতালে কেউ ফেলে আসে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। কে বা কারা তাঁকে ওই অবস্থায় রেখে চলে গিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিস।



