সংবাদদাতা, তেহট্ট: প্রাক্তন উপপ্রধানকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে তেহট্টের দত্তপাড়ার এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। ধৃত অমিত বিশ্বাস প্রাক্তন সেনাকর্মী। রবিবার রাতে প্রাক্তন উপপ্রধান সঞ্জিত ঘোষ তেহট্ট থানায় অভিযোগ দায়ের করলে পুলিস ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
Advertisement
পুলিস জানিয়েছে, জমি-সংক্রান্ত বিবাদের জেরে এঘটনা ঘটেছে। সঞ্জিতবাবুর অভিযোগ, তাঁর শ্বশুরবাড়ির একটা অংশ ওই প্রাক্তন সেনাকর্মী কেনেন। কিন্তু বাকি অংশ দখল করে একটি কোচিং সেন্টারও চালু করেন। সঞ্জিতবাবু সেই জায়গা ছেড়ে দিতে বললেও ওই প্রাক্তন সেনাকর্মী রাজি হননি। এনিয়ে দু’জনের মধ্যে বচসা হয়। অভিযোগ, সেসময় অমিত সঞ্জিতবাবুকে মারধর করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান। সঞ্জিতবাবু বলেন, এর আগেও ওই ব্যক্তি এধরনের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। এবার আমাকে মারধর ও খুনের চেষ্টা করেছে।



