সংবাদদাতা, তেহট্ট: বৃহস্পতিবার বিকেলে তেহট্ট থানার বেতাই বাজারে বিক্ষোভ দেখাল সিপিএম। ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদে সিপিএমের দক্ষিণ এরিয়া কমিটির তরফে এই কর্মসূচি নেওয়া হয়। সেখানে অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। কর্মসূচিতে বেশ কিছুক্ষণ কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কও অবরোধ করা হয়। সিপিএমের তরফে সুলগ্ন ভট্টাচার্য বলেন, অমিত শাহ ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার জন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।



