Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টে অজ্ঞাতপরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার

তেহট্টে অজ্ঞাতপরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: শুক্রবার তেহট্ট থানার বেতাই সিভিলগঞ্জ গ্রামে অজ্ঞাতপরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তেহট্ট থানার পুলিস দেহটি উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে এলাকার ছোটরা এসআই অফিসের পাশে খেলছিল। এক শিশু দেখতে পায়, জঙ্গলের মধ্যে পাঁচিল ঘেঁষে একজন শুয়ে রয়েছে। কাছে যেতেই পচন ধরা মৃতদেহ দেখে চিৎকার শুরু করে। গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, অজ্ঞাত পরিচয় এক যুবকের পচাগলা দেহ পড়ে আছে। তার ১০ মিটারের মধ্যে রয়েছে এসআই অফিস, শিশু শিক্ষাকেন্দ্র এবং বসত বাড়ি। ঘটনার তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ