Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত গৃহশিক্ষক

তেহট্টে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত গৃহশিক্ষক
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় এক গৃহ শিক্ষককে গ্রেপ্তার করে তেহট্ট থানার পুলিস। ধৃতের নাম বিকাশচন্দ্র মণ্ডল। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। 
Advertisement
পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ১৭-র ওই নাবালিকা ওই গৃহ শিক্ষকের কাছে পড়তে যেত। বেশ কিছুদিন ধরে ওই গৃহ শিক্ষক ছাত্রীকে স্পেশাল পড়ানো শুরু করে। গৃহশিক্ষক তার নিজের বাড়িতে ছাত্রীকে পড়াত। অভিযোগ, দিন তিনেক আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহশিক্ষক ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রী কোনওরকমে দরজা খুলে পালিয়ে আসে। বাড়িতে ঘটনার কথা বললে পরিবারের লোকজন নাজিরপুর ফাঁড়িতে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস বৃহস্পতিবার ওই গৃহশিক্ষককে গ্রেপ্তার করে।
সম্পর্কিত সংবাদ