Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্ট মহকুমায় নির্দ্দিষ্ট পিকনিক স্পট করার দাবি, আশ্বাস বিধায়ক তাপসের

তেহট্ট মহকুমায় নির্দ্দিষ্ট পিকনিক স্পট করার দাবি, আশ্বাস বিধায়ক তাপসের
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: মহকুমা এলাকায় শীত পড়তে না পড়তেই শুরু হয়েছে পিকনিক। তবে মহকুমায় কোথাও পিকনিক স্পট না থাকায় সমস্যায় পড়েন মানুষ। যেখানে সেখানে পিকনিক করতে করে। তাতে দূষিত হয় পরিবেশ। তাই এলাকাবাসীর দাবি, পিকনিকের জন্য নির্দিষ্ট জায়গা করা হোক। এতে পিকনিক করে আনন্দ পাওয়া যাবে। আবার পরিবেশও দূষিত হবে না।  স্থানীয় বাসিন্দারা বলেন, মহকুমার কোথাও পিকনিক স্পট নেই। ফলে যেখানে পিকনিক হচ্ছে সেখানেই পড়ে থাকছে থার্মোকলের থালা ও প্লাস্টিকের গ্লাস, খাবারের উচ্ছিষ্ট সহ অন্যান্য আবর্জনা। প্রত্যেক বছরের মতো এ বছরও বনভোজনে মাতবে মহকুমার মানুষ। এর ফলে হবে পরিবেশ ও দৃশ্যদূষণ। শীতকালে মানুষকে পিকনিক করতে দেখা যায় তেহট্ট, পলাশীপাড়া, নাজিরপুর, বেতাই, চাঁদবিল, করিমপুর সহ বিভিন্ন জায়গায়। কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের দুই পাশে, নদীর পাড়, বিভিন্ন বাগান ও নির্জন জায়গায় সকাল থেকে পিকনিক পার্টির সমাবেশ শুরু হয়ে যায়। আর্শিগঞ্জের মাঠেও একই অবস্থা। করিমপুরের ভৈরব নদীর পাশেও বসে বনভোজনের আসর। পৌষ পার্বণের দিন উল্লেখযোগ্যভাবে পলাশীপাড়া ব্রিজের নীচে জলঙ্গি নদীর তীর বরাবর পিকনিক করতে যান বহু মানুষ।  
Advertisement
বিধায়ক তাপস সাহা বলেন, ১০৪ একর আয়তনের বেতাই চাঁদবিল সংস্কার করে একটি পিকনিক স্পট, প্রাতঃভ্রমণের জায়গা, চিল্ড্রেনস পার্ক, বোট রাইড করার পরিকল্পনা রয়েছে। 
সম্পর্কিত সংবাদ