Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্ট মহকুমা আদালতের লিফট খারাপ দেড় বছর

তেহট্ট মহকুমা আদালতের লিফট খারাপ দেড় বছর
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: প্রায় দেড় বছর ধরে তেহট্ট মহকুমা আদালতের লিফট খারাপ। ফলে সমস্যায় পড়ছেন আইনজীবী থেকে বিচারপ্রার্থীরা। তেহট্ট আদালতের বার অ্যাসোশিয়ানের সদস্যরা বারবার আদালত কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিক ভবে জানালেও লিফট ঠিক হয়নি। আইনজীবীদের সুত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে আদালতের লিফটটি খারাপ হয়েছে। আদালতের চারতলায় আছে বার কাউন্সিলের ঘর, সরকারি আইনজীবীদের ঘর, কপি তোলার ঘর। তিনতলা ও দোতলায় আছে বিভিন্ন বিচারকদের এজলাশ। আইনজীবীদের বক্তব্য, লিফট খারাপ থাকায় বয়স্ক বিচারপ্রার্থীদের, সরকারি আইনজীবীদের ঘরে বা এজলাসে যেতে কষ্ট হয়। অনেকেই সিঁড়ি ভেঙে তিনতলা, চারতলায় উঠতে সমস্যায় পড়ছেন। অনেকে নির্দিষ্ট জায়গায় পৌঁছতেই পারছেন না। তাতে বিচার প্রক্রিয়ায় দেরি হচ্ছে। বিশেষ করে জমিজমা সংক্রান্ত মামলার বেশিরভাগ বিচারপ্রার্থী বয়স্ক হওয়ায় সমস্যায় পড়ছেন। বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত প্রামাণিক বলেন, লিখিত ও মৌখিকভাবে আদালত কর্তৃপক্ষকে লিফট সারানোর আবেদন করেছি। এখনও সারাই হয়নি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ