Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টে জাল ডিড বানিয়ে মহিলার জমি হরফ, গ্রেপ্তার ১, পলাতক ৪

তেহট্টে জাল ডিড বানিয়ে মহিলার জমি হরফ, গ্রেপ্তার ১, পলাতক ৪
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: জাল ‘ডিড’ করে এক মহিলার ১৯৭ শতক জমি নিজেদের নামে রেকর্ড করার অভিযোগ উঠল পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিস একজনকে গ্রেপ্তার করে। ধৃতের নাম সফিকুল শেখ। বাড়ি তেহট্ট থানার শ্রীরামপুর এলাকায়। বাকি চারজন পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।  পুলিস সুত্রে জানা গিয়েছে, সুজাতা বিশ্বাস নামে এক মহিলার তেহট্ট থানার বিনোদ নগর এলাকায় ১৯৭ শতক জমি আছে। সেই জমি সফিকুল ও আরও চারজন দীর্ঘদিন ধরে চাষ করত। সুজাতা দেবীর এলাকায় না থাকার সুযোগে সেই জমির জাল ‘ডিড’ বানিয়ে তা নিজেদের নামে করে নেয় অভিযুক্তরা। এমনকী সরকারকে কোনও রয়্যালটি না দিয়ে সেই জমি থেকে মাটি বিক্রি করে পুকুরও বানিয়ে ফেলে। সুজাতা দেবী বিষয়টি জানতে পেরে খোঁজখবর শুরু করেন। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে, ওই জমি অভিযুক্ত পাঁচজন নিজেদের নামে করে নিয়েছে। এরপরে তিনি জমি ফেরতের জন্য এডিএমএলএলআরও-র কাছে অভিযোগ করেন। সেই অভিযোগ পেয়ে ব্লক ভূমি দপ্তরকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। তারপরই বিষয়টি সামনে আসে। এরপর সুজাতা দেবী থানায় অভিযোগ করেন। একই সঙ্গে সরকারকে রয়্যালটি না দিয়ে মাটি কাটার জন্য ভূমি দপ্তরের তরফেও থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে পুলিস বৃহস্পতিবার রাতে শ্রীরামপুর থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। বাকি চারজন পলাতক। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ