সংবাদদাতা, তেহট্ট : শনিবার রাতে তেহট্ট থানার নাটনা সীমান্ত থেকে দুটি সোনার বার উদ্ধার করল ৫৬ নম্বর সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। যার ওজন ১১০০ গ্রাম। রবিবার সেই সোনার বার তেহট্ট কাস্টমসের হাতে তুলে দেয় বিএসএফ। এই সোনার বাজার মূল্য ৮৯ লক্ষ টাকার বেশি। সীমান্তরক্ষী বাহিনী সুত্রে জানা গিয়েছে, এদিন তারা খবর পায় যে দুটি দল বাংলাদেশ থেকে সোনা পাচারের চেষ্টা করবে। সেই মতো এলাকায় কড়া নজরদারি শুরু করে সীমান্তরক্ষী বাহিনী।



