সংবাদদাতা, তেহট্ট: ২০১২-১৩ সালে তেহট্টের পিডব্লুডি মোড়ে প্রশাসনের উদ্যোগে তৈরি হয় মৈত্রী উদ্যান। তবে তৈরি হওয়ার পর থেকেই তালা বন্ধ হয়ে পরে আছে উদ্যানটি। গ্রামবাসীদের অভিযোগ, সেটি সমাজ বিরোধীদের আড্ডায় পরিণত হয়েছে। প্রশাসনিক অবহেলায় নষ্ট হতে বসেছে কয়েক লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই উদ্যান। জগদ্ধাত্রী পুজোর আগে পার্কটি সংস্কার করে খুলে দেওয়ার আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা। তেহট্ট-১ ব্লকের বিডিও সঞ্জীব সেন বলেন, সোমবার থেকে পরিষ্কার করার কাজ শুরু হবে।
Advertisement
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, যে জায়গায় পার্ক হয়েছে সেই জমিটি বিতর্কিত। বিতর্ক থামাতে ২০১২-১৩ সালে জেলা প্রশাসন ওই জায়গায় একটি পার্ক করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই অনুসারে বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে ওই পার্ক তৈরি করে প্রশাসন। সেখানে রবীন্দ্রনাথ, নজরুল ইসলামের মতো মনিীষীদের মূর্তি আছে। পার্কে বিভিন্ন ধরনের গাছ লাগানো ছিল। ছিল বসার জায়গা। সকলের সম্মতিতে এই পার্কের নাম দেওয়া হয় মৈত্রী উদ্যান। পার্ক তৈরি হয়ে উদ্ধোধন হলেও কেউ ব্যবহার করতে পারেননি। শুরু থেকেই তালা বন্ধ। দীর্ঘদিন তালা বন্ধ থাকার ফল পার্কে জন্মেছে আগাছা। ভরে গিয়েছে জঙ্গলে। বারবার এলাকার মানুষ পার্কটিকে খুলে দেওয়ার আবেদন করলেও প্রশাসন তা শোনেনি বলে অভিযোগ। সাধারণ মানুষের অভিযোগ, ওই পার্ক শেয়াল থেকে শুরু করে সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে থাকছে। পার্ক পরিষ্কার পরিছন্ন করে খুলে দেওয়ার জন্য লিখিত আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
এলাকার বাসিন্দা উত্তমকুমার ঘোষ বলে, সামনে তেহট্টের সবচেয়ে বড় উৎসব জগদ্ধাত্রী পুজো। সেই পুজোর আগে ওই উদ্যানটি যাতে পরিষ্কার করে খুলে দেওয়া হয় তার আবেদন আমরা লিখিত ভাবে জানিয়েছি। তিনি অভিযোগ করে বলেন, সরকার এত টাকা খরচ করে পার্কটি করেছে। অথচ সব সময় সেটা তালা বন্ধ থাকে। সেই কারণে জঙ্গলে ভর্তি ওই পার্ক। সেখানে মদ্যপদের উৎপাত শুরু হয়েছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করছি, অবিলম্বে ওই পার্ক সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হোক।