সংবাদদাতা তেহট্ট: কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে শনিবার থেকে নিখোঁজ এক ছাত্রী। তিনি বেতাই ডঃ বি আর আম্বেদকর কলেজের তৃতীয় বর্ষে পাঠরতা। তিনি তেহট্ট থানার শ্যামনগর পঞ্চায়েতের এক সদস্যার মেয়ে। তাঁর পরিবারের তরফে তেহট্ট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ওই ছাত্রীর পরিবার জানিয়েছে, শনিবার সকাল ১১টায় কলেজ থেকে মার্কশিট আনার জন্য মেয়েটি বাড়ি থেকে বের হন। কিন্তু বিকেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। ওই ছাত্রীর বাবা বিকেলে মেয়ের সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁর ফোন সুইচড অফ ছিল। এরপর পরিবারের লোকজন কলেজ লাগোয়া এলাকা, আত্মীয়দের বাড়ি সহ নানা জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েটির সন্ধান পাননি। শনিবার রাতেই পরিবারের তরফে তেহট্ট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। চারদিন হয়ে গেলেও মেয়ের খোঁজ না পেয়ে তাঁর মা-বাবা উদ্বিগ্ন।



