সংবাদদাতা, তেহট্ট: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছ’জনকে গ্রেপ্তার করে পুলিস। তেহট্ট থানার নিশ্চিন্তপুর মুনাকসা থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের জেরা করে পুলিস জানতে পারে যে এরা চুরির ঘটনাতেও যুক্ত। ধৃতদের মধ্যে চারজনের বাড়ি তেহট্ট থানার বেতাই এলাকায়। বাকি দু’জনের বাড়ি নাটনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ধৃতদের তেহট্ট আদালতে তোলা হলে দু’জনকে পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।



