Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টে ছেলের বাইক থেকে পড়ে জখম মায়ের মৃত্যু

তেহট্টে ছেলের বাইক থেকে পড়ে জখম মায়ের মৃত্যু
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: ছেলের বাইক থেকে পড়ে মৃত্যু হল মায়ের। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় তেহট্ট থানার কৃষ্ণনগর– করিমপুর রাজ্যসড়কের ইসলামপুরে। মৃত ওই গৃহবধূর নাম মালা মণ্ডল (৪৭)। বাড়ি তেহট্ট থানার পুটিমারি গ্রামে। স্থানীয় ও পুলিস সুত্রে জানা গিয়েছে, বুধবার বিকালে ছেলের বাইকে করে তেহট্ট থেকে বাড়ি ফিরছিলেন মালাদেবী। সেই সময় ইসলামপুর বাম্পারের কাছে বাইকের পিছন থেকে পাকা রাস্তায় পড়ে যান। তাঁকে গুরুতর জখম অবস্থায় তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করেন। শক্তিনগর জেলা হাসপাতালে যাওয়ার পথে ওই গৃহবধূ মারা যান। রাস্তা থেকে ওই মৃতদেহ আবার তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। সেখান থেকে বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ